Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026

    শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে মৃতদেহ উদ্ধার

    May 13, 2026

    সুনামগঞ্জের উন্নয়ন ও হাওরবাসীর স্বার্থে চারবারের এমপি মিলনকে মন্ত্রী দেখতে চান জেলাবাসী

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
    Uncategorized

    চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

    amarsylhetBy amarsylhetMay 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফারুক মাহমুদ | চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম খোয়াই নদী। নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন চা-শ্রমিক, শিক্ষার্থী ও রোগীরা।
    স্থানীয় চা-শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের খোয়াই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। অন্যদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও নৌকায় ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
    অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তব কোনো উদ্যোগ দেখা যায়নি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পরে তা আর বাস্তবায়ন হয়নি বলে দাবি তাদের।
    এদিকে, সেতুর অভাবে কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে স্থানীয়দের। এতে অর্থনৈতিকভাবেও ক্ষতির মুখে পড়ছেন এলাকাবাসী।
    স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, “রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে শুধু যাতায়াত সহজ হবে না, পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে।”
    এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, “অচিরেই এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    May 5, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    May 5, 2026

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,079 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    By amarsylhetMay 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে মৃতদেহ উদ্ধার

    By amarsylhetMay 13, 20260
    রাজনীতি

    সুনামগঞ্জের উন্নয়ন ও হাওরবাসীর স্বার্থে চারবারের এমপি মিলনকে মন্ত্রী দেখতে চান জেলাবাসী

    By amarsylhetMay 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.