জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমী সুস্বাদু ফল লিচু। এরই মধ্যে উপজেলার কামিনীগঞ্জ বাজারে দেশি ও আগাম জাতের লিচুর দেখা মিলেছে।
ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরু হওয়ায় বর্তমানে প্রতি ১ শ’ লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন লিচু আসায় ক্রেতাদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে পরিবার-পরিজনের জন্য মৌসুমের প্রথম লিচু কিনে নিচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে লিচুর সরবরাহ আরও বাড়বে এবং দাম কিছুটা কমে আসতে পারে। এছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
