Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে ভারতীয় দম্পতি আটক

    May 15, 2026

    বড়লেখায় বিশেষ অভিযানে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

    May 15, 2026

    মৌলভীবাজারে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদের মাহফিল অনুষ্ঠিত

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে ভারতীয় দম্পতি আটক
    আইন-শৃঙ্খলা

    অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে ভারতীয় দম্পতি আটক

    amarsylhetBy amarsylhetMay 15, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫২)।

    শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

    বিজিবি সূত্রে জানা যায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।

    বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান শুক্রবার দুপুরে জানান, বিজিবি আটক দুজনকে থানায় সোপর্দ করেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় বিশেষ অভিযানে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

    May 15, 2026

    মৌলভীবাজারে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদের মাহফিল অনুষ্ঠিত

    May 15, 2026

    কোরবানির ঈদে কতটা প্রস্তুত শ্রীমঙ্গলের প্রাণিসম্পদ অফিস?

    May 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,080 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে ভারতীয় দম্পতি আটক

    By amarsylhetMay 15, 20260
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় বিশেষ অভিযানে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

    By amarsylhetMay 15, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদের মাহফিল অনুষ্ঠিত

    By amarsylhetMay 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.