শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে ফেরার পথে লাউয়াছড়া ফুলবাড়ি এলাকার সড়কে সাংবাদিক পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে একটি টমটম ও মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা জোরপূর্বক ১০ কার্টুন সয়াবিন তেল ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে নাঈম রহমান রিপনসহ টমটম চালক ও মোটরসাইকেল আরোহীকে মারধর করা হয়। এতে তিনজন আহত হন।
পরে শ্রীমঙ্গল থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে -এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
