Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র উদ্যোগে জিলহজ্জের ফজিলত ও আমল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র উদ্যোগে জিলহজ্জের ফজিলত ও আমল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetMay 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কমলগঞ্জ প্রতিনিধি: পবিত্র জিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত, গুরুত্ব ও করণীয় আমল সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৬ মে) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম আজমী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিল। শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ শমসেরনগর ইউনিটের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আল ইসলাহ’র সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী।

    এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ চুনারুঘাট মাধ্যমিক অফিসার মুহাম্মদ কাওছার শুকরানা, লতিফিয়া ক্বারী সোসাইটির কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল জলিল, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি ছাত্রনেতা মোহাম্মদ শামিম আহমদ, কমলগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মশহুদুর রহমান, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী ও মুহাম্মদ আবদুল বাছিত প্রমুখ।

    সেমিনারে আল ইসলাহ’র বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মী, আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

    বক্তারা বলেন, পবিত্র জিলহজ্জ মাসের প্রথম দশ দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতময়। এ সময় বেশি বেশি নফল ইবাদত, তওবা-ইস্তিগফার, তাকবির, তাহলিল, কুরআন তিলাওয়াত, দান-সদকা ও রোজা পালনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

    তারা আরও বলেন, বিশেষ করে আরাফার দিনের রোজার গুরুত্ব ও কুরবানির তাৎপর্য মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাত ও শবে কদরের মতো জিলহজ্জ মাসের আমলকেও গুরুত্ব সহকারে পালন করতে হবে।

    অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.