Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইল থেকে নিখোঁজ কিশোরী মৌলভীবাজার থেকে উদ্ধার

    May 17, 2026

    “দলীয় নেতাকর্মীরাও ছাড় পাবে না” মাদকবিরোধী মহাসমাবেশে এমপি মিলন

    May 16, 2026

    কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র উদ্যোগে জিলহজ্জের ফজিলত ও আমল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»নড়াইল থেকে নিখোঁজ কিশোরী মৌলভীবাজার থেকে উদ্ধার
    বাংলাদেশ

    নড়াইল থেকে নিখোঁজ কিশোরী মৌলভীবাজার থেকে উদ্ধার

    amarsylhetBy amarsylhetMay 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা প্রতিনিধি: নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইল জেলার লোহাগড়া থানার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়েশা। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে নড়াইলের লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    লোহাগড়া থানায় দায়ের করা জিডির সূত্র ধরে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আয়েশার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আয়েশাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

    উদ্ধারের পর তাকে বড়লেখা থানায় নেওয়া হয়। বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত হওয়ার পর যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

    নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশার পরিবারের সদস্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    “দলীয় নেতাকর্মীরাও ছাড় পাবে না” মাদকবিরোধী মহাসমাবেশে এমপি মিলন

    May 16, 2026

    কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র উদ্যোগে জিলহজ্জের ফজিলত ও আমল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    May 16, 2026

    ছাতকে এক বিধবা নারীর প্রতি কুপ্রস্তাব, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে

    May 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,080 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026914 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    নড়াইল থেকে নিখোঁজ কিশোরী মৌলভীবাজার থেকে উদ্ধার

    By amarsylhetMay 17, 20260
    বাংলাদেশ

    “দলীয় নেতাকর্মীরাও ছাড় পাবে না” মাদকবিরোধী মহাসমাবেশে এমপি মিলন

    By amarsylhetMay 16, 20260
    মৌলভীবাজার

    কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র উদ্যোগে জিলহজ্জের ফজিলত ও আমল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    By amarsylhetMay 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.