Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    May 23, 2026

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    May 23, 2026

    ঢাকায় “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব অনুষ্ঠিত

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetMay 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে ২২ ও ২৩ মে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    ২৩ মে অনুষ্ঠিত সংলাপ কর্মসূচিতে তরুণ ও প্রবীণ সমাজ মুখোমুখি আলোচনায় অংশ নেন। এতে অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    সংলাপে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর চৌধুরি সামিউল হক, গবেষণা কর্মকর্তা আবিদ হাসান এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হুসাইন মুহাম্মদ রাইয়ান অংশ নেন।

    সংলাপের এক পর্যায়ে তরুণ অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলে একটি কমিউনিটি-ভিত্তিক ফ্যাক্ট-চেকিং গ্রুপ গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, স্থানীয় পর্যায়ে বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য শনাক্ত ও যাচাই করে তা প্রবীণ সমাজের কাছে তুলে ধরা হবে। বক্তারা বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ প্রজন্মের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গঠনে সহায়ক হবে।

    এর আগে ২২ মে আয়োজিত কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল বিষয় ছিল ফ্যাক্ট-চেকিং, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য শনাক্তকরণ। কর্মশালাটি পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা আবিদ হাসান। অংশগ্রহণকারীদের রিভার্স ইমেজ সার্চ, তথ্যের উৎস যাচাই, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলের ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

    অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের তথ্য বিশ্লেষণ ও যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তারা নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও শান্তিপূর্ণ ডিজিটাল সমাজ গঠনে ভূমিকা রাখতে আগ্রহী বলে জানান।

    উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুশাসন, গণতান্ত্রিক চর্চা, নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    May 23, 2026

    ঢাকায় “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব অনুষ্ঠিত

    May 22, 2026

    নড়াইলে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

    May 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026926 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    By amarsylhetMay 23, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    By amarsylhetMay 23, 20260
    সর্বশেষ

    ঢাকায় “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব অনুষ্ঠিত

    By amarsylhetMay 22, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.