Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

    May 22, 2026

    জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড

    May 22, 2026

    চেক সংক্রান্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

    May 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মানববন্ধন ও বিক্ষোভ»মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
    মানববন্ধন ও বিক্ষোভ

    মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetMay 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হাওরাঞ্চলের কৃষক ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছ তালিকা প্রকাশসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার।

    বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে কৃষক, বর্গাচাষি ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছ তালিকা প্রকাশ, হাইল হাওর ও কাউয়াদিঘি হাওরের সুরক্ষা আদেশ জারি এবং মনু সেচ প্রকল্পের সময়োপযোগী সংস্কারের দাবি জানানো হয়।

    হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব খছরু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আসম সালেহ সোহেল।

    মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, দৈনিক যুগান্তর-এর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, দৈনিক স্বদেশ বিচিত্রা’র মৌলভীবাজার সদর প্রতিনিধি ও হাওর রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য দেওয়ান মোনাকিব চৌধুরী, কৃষক নেতা সামছুদ্দিন মাস্টার, হাওর আন্দোলনের নির্বাহী সদস্য ও কৃষক নেতা খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, নাট্যকার শাহীন ইকবাল, কৃষক প্রতিনিধি রাজন মিয়া, সোনা মিয়াসহ অনেকে।

    বক্তারা বলেন, “কৃষক সমাজ আজ সর্বস্বান্ত ও ঋণে জর্জরিত। সরকারের পক্ষ থেকে সহায়তার কথা বলা হলেও অস্বচ্ছ তালিকার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।”

    তারা আরও বলেন, দেশের ভূ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে হাওর অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে হাওরের বিস্তীর্ণ জলরাশি দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্যভাণ্ডার হিসেবে ভূমিকা রাখে। অথচ হাওরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রভাবশালী মহলের দখল ও দূষণের কারণে হাওরের পরিবেশ হুমকির মুখে পড়ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

    বক্তারা সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় হাজার হাজার একর পাকা ধানের জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড

    May 22, 2026

    হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    May 21, 2026

    রহস্য উদঘাটন:সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা

    May 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026924 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

    By amarsylhetMay 22, 20260
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড

    By amarsylhetMay 22, 20260
    Uncategorized

    চেক সংক্রান্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

    By amarsylhetMay 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.