Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু:শোকের ছায়া পুরো উপজেলা জুড়ে

    May 23, 2026

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    May 23, 2026

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু:শোকের ছায়া পুরো উপজেলা জুড়ে
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু:শোকের ছায়া পুরো উপজেলা জুড়ে

    amarsylhetBy amarsylhetMay 23, 2026Updated:May 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: একই দিনে পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মৃত্যুতে শ্রীমঙ্গলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (২৩ মে) উপজেলার সিন্দুরখান ইউনিয়ন ও শহরের সোনামিয়া রোড এলাকায় পৃথক ঘটনায় দুই শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে দুই পরিবারের আঙিনা।

    হাসপাতাল, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়া-এর সাত বছর বয়সী ছেলে রাফি খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি টের না পেলেও পরে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

    অপরদিকে একই দিন বিকেলে শহরের সোনামিয়া রোডের একটি বাসায় ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। পরিবারের সদস্যরা দুই বছর চার মাস বয়সী জামিনা ফেরদৌস যারা পিতা মোহাম্মদ ইদ্রিস আলী নামে এক শিশুকন্যাকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডুবা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি আগেই মারা গেছে।

    একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সামান্য অসতর্কতাই কেড়ে নিচ্ছে কোমল প্রাণ। শিশুদের নিরাপত্তায় পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শহরের সোনামিয়া রোড এলাকায় পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনরা দাফনের জন্য মরদেহ নিয়ে গেছেন। বাচ্চাটির বাবা প্রবাসে থাকেন। তাছাড়া উপজেলার অন্য কোথাও পানিতে ডুবে শিশুমৃত্যুর তথ্য এখনো আমাদের কাছে আসেনি।”

    নিষ্পাপ দুই শিশুর এমন অকাল মৃত্যুতে শোকাহত পুরো শ্রীমঙ্গলবাসী। পরিবারের বুকফাটা কান্না যেন মনে করিয়ে দেয়—এক মুহূর্তের অসাবধানতাও কেড়ে নিতে পারে একটি সম্ভাবনাময় জীবন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    May 23, 2026

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    May 23, 2026

    ঢাকায় “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব অনুষ্ঠিত

    May 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026926 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু:শোকের ছায়া পুরো উপজেলা জুড়ে

    By amarsylhetMay 23, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ-প্রবীণ সংলাপ অনুষ্ঠিত

    By amarsylhetMay 23, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    ছাতকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউবি শাখার মানববন্ধন

    By amarsylhetMay 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.