শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহ্বায়ক এবং রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম ও নূর মোহাম্মদ সাগর।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।
