Author: amarsylhet

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন এবং পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে প্রস্তাবিত নতুন সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সওজ কর্তৃক প্রস্তাবিত “মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর (এন-২০৭) সড়কের ২১তম কিলোমিটারে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণ” শীর্ষক উন্নয়ন প্রকল্পটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রকল্পের আওতায় প্রস্তাবিত সংযোগ সড়ক…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সরকারি সহায়তার তালিকায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও অক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বঞ্চিত কৃষকরা। জানা গেছে, গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে উপজেলার বিভিন্ন হাওরে পাকা বোরো ধান তলিয়ে যায়। এছাড়া কাটা ধান শুকাতে না পারায় বিপুল পরিমাণ ফসল পচে নষ্ট হয় এবং গোখাদ্য খড়েরও ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তালিকা প্রণয়ন করে।…

Read More

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকার আব্দুল্লাহ আল মামুন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গল থানার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের বদলিজনিত কারণে সরকার আব্দুল্লাহ আল মামুনকে এ পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি সিলেটে কর্মরত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় বদলির আদেশ পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় জনমনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই এত স্বল্প সময়ের মধ্যে একজন কর্মকর্তার বদলিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন ওসি সরকার আব্দুল্লাহ…

Read More

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মো. লিটন (৩২) ওরফে ‘কুইচ্চা লিটন’কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১০ জুন) শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত মো. লিটন শ্রীমঙ্গল উপজেলার লিয়ারকূল এলাকার বাবুল আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘কুইচ্চা লিটন’ নামে পরিচিত।পুলিশ জানায়, কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলাটি ছিল চান্দিনা…

Read More

২ হাজার ৫৩ কোটি টাকার প্রকল্পে কাজের অগ্রগতি, মালামালের হিসাব ও বিল উত্তোলন নিয়ে উঠেছে নানা প্রশ্ন; নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি আনোয়ার হোসেন রনি,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদত আলীর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা এবং পরবর্তীতে কারাগারে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সিলেট অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম। বিশেষ করে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের অগ্রগতি, মালামালের হিসাব এবং বিল উত্তোলন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। দুদক সূত্রে জানা যায়, সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও…

Read More

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর বার ভবনের ভেতরে প্রকাশ্যে এক বিচারপ্রার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে সংঘটিত এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির দেওয়া প্রতিবাদলিপি অনুযায়ী, সোমবার (৮ জুন) বেলা প্রায় ২টা ১৫ মিনিটে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, রড ও চাকু হাতে নিয়ে ১ নম্বর বার ভবনে প্রবেশ করে। তারা মৌলভীবাজার সদর উপজেলার হরিদত্ত গ্রামের বাসিন্দা ও বিচারপ্রার্থী জসিম খানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুন সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলে এবং দুপুর ২টা ৩০ মিনিটে রাজনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এ উপলক্ষে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট স্পটসমূহ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসূচি ও অনুষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত কর্মসূচি হাতে পাওয়া যায়নি। আনুষ্ঠানিক অনুমোদন ও অফিসিয়াল প্রোগ্রাম পাওয়ার পর বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে। সম্ভাব্য…

Read More

হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের খেতাফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম ও তারুণ্য মাদ্রিদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে তারুণ্য মাদ্রিদকে পরাজিত করে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম…

Read More

সালেহ আহমদ (স’লিপক): সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ কামাল মিয়াকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে সাধারণ সম্পাদক, কমলেশ পুরকায়স্থকে সাংগঠনিক সম্পাদক এবং সৈয়দ মাহমুদ আক্তারকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। ফোরামের দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক-গবেষক…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারিগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আন্ধারিগাঁও গ্রামের নুর আলীর বাড়ির পূর্ব পাশে পাকা সড়কের ধারে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় শিশুটি জীবিত ছিল। পরে মানবিক…

Read More