স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মো. লিটন (৩২) ওরফে ‘কুইচ্চা লিটন’কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১০ জুন) শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. লিটন শ্রীমঙ্গল উপজেলার লিয়ারকূল এলাকার বাবুল আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘কুইচ্চা লিটন’ নামে পরিচিত।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলাটি ছিল চান্দিনা থানার মামলা নং-২, তারিখ ১ ডিসেম্বর ২০০৯; জিআর নং-১৯৪/০৯ এবং দায়রা নং-১০৭৫/১৪। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছিল।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
