Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে নতুন সংযোগ সড়ক (বাইপাস) নির্মাণ প্রকল্প নিয়ে ১৩ জুন অংশীজন সভা
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে নতুন সংযোগ সড়ক (বাইপাস) নির্মাণ প্রকল্প নিয়ে ১৩ জুন অংশীজন সভা

    amarsylhetBy amarsylhetJune 11, 2026Updated:June 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন এবং পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে প্রস্তাবিত নতুন সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সওজ কর্তৃক প্রস্তাবিত “মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর (এন-২০৭) সড়কের ২১তম কিলোমিটারে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণ” শীর্ষক উন্নয়ন প্রকল্পটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রকল্পের আওতায় প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে ভবিষ্যতে ভূমি অধিগ্রহণ ও পূর্ত কাজ বাস্তবায়নে কোনো জটিলতা এড়াতে জেলা প্রশাসনের সহায়তায় একটি অংশীজন সভা আয়োজন করতে হবে এবং সভার কার্যবিবরণী, ছবি ও তথ্য-উপাত্ত পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করতে হবে।

    এরই ধারাবাহিকতায় আগামী ১৩ জুন (শনিবার) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ অংশীজন সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সওজের মৌলভীবাজার সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ।

    সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবহন মালিক সমিতি, প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    সওজ কর্তৃপক্ষের মতে, প্রস্তাবিত সংযোগ সড়ক বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল শহরের যানজট কমার পাশাপাশি পর্যটননির্ভর এ অঞ্চলে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.