Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    August 29, 2026

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    August 28, 2026

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 29
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ
    সর্বশেষ

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    amarsylhetBy amarsylhetJune 10, 2026Updated:June 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২ হাজার ৫৩ কোটি টাকার প্রকল্পে কাজের অগ্রগতি, মালামালের হিসাব ও বিল উত্তোলন নিয়ে উঠেছে নানা প্রশ্ন; নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি

    আনোয়ার হোসেন রনি,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদত আলীর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা এবং পরবর্তীতে কারাগারে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সিলেট অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম। বিশেষ করে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের অগ্রগতি, মালামালের হিসাব এবং বিল উত্তোলন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।

    দুদক সূত্রে জানা যায়, সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. শাহাদত আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন থাকলেও দীর্ঘ সময় তিনি দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

    এদিকে স্থানীয় সূত্র, ভুক্তভোগী ঠিকাদার এবং সংশ্লিষ্টদের অভিযোগ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পের কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খুঁটি, কেবল, ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামালের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।

    তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, অনুমোদিত নীতিমালা অনুসরণ করেই প্রকল্প বাস্তবায়ন ও বিল পরিশোধ করা হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

    স্থানীয় সচেতন মহল প্রকল্পের আর্থিক ও কারিগরি দিক স্বাধীনভাবে নিরীক্ষার দাবি জানিয়েছে। তাদের মতে, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে তুলে ধরা উচিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    August 29, 2026

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    August 28, 2026

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    August 28, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    By amarsylhetAugust 29, 20260
    মৌলভীবাজার

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    By amarsylhetAugust 28, 20260
    মৌলভীবাজার

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    By amarsylhetAugust 28, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.