Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    গ্রাহকদের বিশেষ অটোমোবাইল সার্ভিস সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও র‌্যানকন কার হাব-এর চুক্তি

    August 29, 2026

    বড়লেখায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পরিবারের সংবাদ সম্মেলন

    August 29, 2026

    নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 29
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন
    সর্বশেষ

    ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

    amarsylhetBy amarsylhetJune 9, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারিগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

    সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আন্ধারিগাঁও গ্রামের নুর আলীর বাড়ির পূর্ব পাশে পাকা সড়কের ধারে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় শিশুটি জীবিত ছিল। পরে মানবিক বিবেচনায় স্থানীয়রা দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকটিকে পরিত্যাগের পেছনের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে। একই সঙ্গে শিশুটির পরিচয় শনাক্ত এবং তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    গ্রাহকদের বিশেষ অটোমোবাইল সার্ভিস সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও র‌্যানকন কার হাব-এর চুক্তি

    August 29, 2026

    বড়লেখায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পরিবারের সংবাদ সম্মেলন

    August 29, 2026

    নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    August 29, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    গ্রাহকদের বিশেষ অটোমোবাইল সার্ভিস সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও র‌্যানকন কার হাব-এর চুক্তি

    By amarsylhetAugust 29, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পরিবারের সংবাদ সম্মেলন

    By amarsylhetAugust 29, 20260
    দিবস

    নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    By amarsylhetAugust 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.