মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সদর মডেল থানা ও বড়লেখা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বড়লেখা থানা পুলিশ জিআর ও সিআর মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল আহাদ, মইজ উদ্দিন, আ. মতিন জাবেদ, মো. সুনাম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রোকসানা বেগম, রোকিয়া বেগম ও গেণী বেগম।
এদিকে, মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর চক্রের সক্রিয় ৩ সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। চোর চক্রের গ্রেফতারকৃত সদস্যরা হলেন— মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)।
এছাড়া গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
