Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    June 10, 2026

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 10
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গল হাসপাতালের জরুরি বিভাগে রোগীর হামলায় সিসিটিভি ফুটেজ যা দেখা যায়
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল হাসপাতালের জরুরি বিভাগে রোগীর হামলায় সিসিটিভি ফুটেজ যা দেখা যায়

    amarsylhetBy amarsylhetJune 7, 2026Updated:June 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় এক রোগীর হামলার শিকার হয়েছেন তাহমিদ হাসান চৌধুরী নামে হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানকালে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় চিকিৎসা নিতে আসা স্থানীয় এক যুবক জরুরি বিভাগে প্রবেশের পর থেকেই উত্তেজিত আচরণ করতে থাকেন। চিকিৎসাসেবা গ্রহণের সময় তিনি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং একপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাসপাতালে আসার রোগীদের অনেকের ধারণা চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ায় এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কারণ শেষ পর্যন্ত জানা যায়নি।

    হাসপাতালের সিসিটিভি ফুটেজেও ওই যুবককে উত্তেজিত অবস্থায় চিৎকার-চেঁচামেচি করতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাহমিদ হাসান চৌধুরী। কিন্তু একপর্যায়ে ওই যুবক তার ওপর শারীরিক হামলা চালালে তিনি আহত হন।

    পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর হাসপাতালের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, চিকিৎসাসেবা প্রদানের সময় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

    এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল প্রয়োজনীয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    June 10, 2026

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,087 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026962 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    By amarsylhetJune 10, 20260
    আইন-শৃঙ্খলা

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    By amarsylhetJune 10, 20260
    সর্বশেষ

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    By amarsylhetJune 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.