Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»বিদ্যুৎ বিলের কাগজ না পেয়ে ভোগান্তিতে প্রায় অর্ধশত পরিবার
    মৌলভীবাজার

    বিদ্যুৎ বিলের কাগজ না পেয়ে ভোগান্তিতে প্রায় অর্ধশত পরিবার

    amarsylhetBy amarsylhetJune 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লিখিত অভিযোগের পরও মেলেনি সমাধান, চার মাসের বিল ও জরিমানার শঙ্কায় গ্রাহকরা

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ নিয়মিত বিতরণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধশত পরিবারের গ্রাহক। কয়েক মাস ধরে বিলের কাগজ না পাওয়ায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তারা। এতে একদিকে বকেয়া বিলের পরিমাণ বেড়েছে, অন্যদিকে জরিমানা ও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ এলাকার ৬৯২ নম্বর বইয়ের আওতাভুক্ত অধিকাংশ গ্রাহক চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ পাননি। এ সমস্যার সমাধান চেয়ে তারা গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সমস্যার কার্যকর সমাধান হয়নি বলে দাবি গ্রাহকদের।

    ভুক্তভোগীরা জানান, বিলের কাগজ না পাওয়ায় তারা বিদ্যুৎ ব্যবহারের বিলের পরিমাণ সম্পর্কেও অবগত হতে পারেননি। ফলে নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা সম্ভব হয়নি। বর্তমানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে—টানা চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া হয়ে রয়েছে। এতে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ পরিশোধের চাপের পাশাপাশি অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

    গ্রাহকদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবারই আশ্বাস ছাড়া বাস্তব কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাদের ভাষ্য, “চার মাসের বিল একসঙ্গে পরিশোধ করা অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। এর সঙ্গে জরিমানা যুক্ত হলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে।”

    দক্ষিণভাগ এলাকার খায়রুল, ছালিক, রফিক, শফিক, কয়েস, ফয়সাল, আব্বাস, ফখরুল, চেরাগ আলী, সাহিদ আহমদ, আমিনা, ফতিরা, অহিদ, মুহিত, সাদিক, রুবেল ও ছয়ফুল আলীসহ একাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ বিলের কাগজ না পাওয়ার কারণে তারা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা এবং প্রশাসনিক হয়রানির শঙ্কায় রয়েছেন। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিয়মিতভাবে বিলের কাগজ বিতরণ নিশ্চিত করার দাবি জানান।

    স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং প্রতি মাসে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিলের কাগজ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে বড়লেখা জোনাল অফিসের ডিজিএম মো. খায়রুল বাকী খান বলেন, “গ্রাহকদের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এদিকে ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান, বকেয়া বিল ও সম্ভাব্য জরিমানার বিষয়ে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যতে নিয়মিতভাবে বিদ্যুৎ বিলের কাগজ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.