Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    August 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাণিজ্য»শ্রীমঙ্গলে ২৫ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৮৮ লাখ টাকা কৃষিঋণ বিতরণ
    বাণিজ্য

    শ্রীমঙ্গলে ২৫ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৮৮ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

    amarsylhetBy amarsylhetJune 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

    সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শ্রীমঙ্গলে কার্যরত তফসিলি ব্যাংকসমূহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।

    এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমদ, এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মুনিরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নানু মিয়া, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় কৃষকরা।

    আলোচনা সভায় বক্তারা কৃষি খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাংকিং সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

    তাঁরা আরও বলেন, কৃষি খাতকে আরও গতিশীল, উৎপাদনমুখী ও টেকসই করতে ব্যাংকগুলোর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত হলে দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    August 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    By amarsylhetAugust 25, 20260
    বাংলাদেশ

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    By amarsylhetAugust 25, 20260
    আইন-শৃঙ্খলা

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    By amarsylhetAugust 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.