শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্র-২৪০৩)-এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ১২ জুন ২০২৬ (শুক্রবার) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২৫০ জন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ নুরু হোসেন ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী ৩৯০ ভোট লাভ করেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোঃ দুলাল মিয়া ২৪৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন—
- সহ-সভাপতি: মুহিত জামান (৪৪০ ভোট)
- যুগ্ম সম্পাদক: কামাল মিয়া (৫৮১ ভোট)
- সহ-সম্পাদক: ইকবাল হোসেন (৬৯৯ ভোট)
- সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাইয়ুম (৪০৪ ভোট)
- প্রচার সম্পাদক: শফিক মিয়া (৩৬০ ভোট)
- দপ্তর সম্পাদক: মোঃ জামাল মিয়া (৩২৯ ভোট)
- শ্রম কল্যাণ সম্পাদক: মোঃ নূর হোসেন (৬৮১ ভোট)
- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আশুক মিয়া (৩৪৫ ভোট)
- অর্থ সম্পাদক: মোঃ বাচ্চু মিয়া (৫১৮ ভোট)
- কার্যকরী সভাপতি: মাইন উদ্দীন (৩৮৫ ভোট)
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
১. আবুল কাশেম (৪১৪ ভোট)
২. দুলাল মিয়া (৩৭৬ ভোট)
৩. নূর হোসেন (৩৬৬ ভোট)
শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনের ফলাফল জানা গেছে। নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
