Author: amarsylhet

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, তিনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতাল সিলেট-এ ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন ২০২৬) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম হাফেজ মাওলানা জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর ইমামতি, দ্বীনি শিক্ষা কার্যক্রম এবং…

Read More

“ভালো স্কুল-কলেজের পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে” — গোলজার আহমেদ হেলাল জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদভিত্তিক ১৪৪৭ হিজরি/২০২৬ সনের তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আল মাসিম মার্কেটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর। প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল বলেন, “বর্তমান সময়ে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার প্রতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মেহেদীর বাবা জিয়াউদ্দিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রামগঞ্জ থানায় এজাহার দাখিল করলে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে জিয়াউদ্দিনের মোবাইল ফোনে কল করে জানানো হয়,…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার…

Read More

স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রত্যাহারের আদেশে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এদিকে প্রশাসনিক অঙ্গনে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন, ঐতিহাসিক ডেগ সিলগালা এবং দানবাক্সের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: ব্রাজিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী মৌলভীবাজার সদর উপজেলার ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল (খানবাড়ি) গ্রামের বাসিন্দা ও সমাজসেবক আলমগীর খানের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (২১ জুন) ভোরে তার মরদেহ নিজ বাড়িতে আনা হলে স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। মরহুমের আত্মীয় ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সভাপতি মো. হাবিবুর রহমান লুবন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের জাউ শহরের Santa Casa de Jahu Hospital-এ চিকিৎসাধীন ছিলেন আলমগীর খান। গত ১২ জুন ২০২৬ তারিখে স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। আলমগীর খান ছিলেন প্রয়াত মছব্বির…

Read More

সিলেট প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার এলাকায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় খাদ্যসামগ্রী এবং একটি ট্রাক জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শাহিদুল ইসলাম সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক রাত ০০:৫০ ঘটিকায় র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং সিলেট বিজিবির একটি যৌথ আভিযানিক দল সিলেট জেলার মোগলাবাজার থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করে।অভিযানকালে চোরাচালানকৃত ৩,২৪০ প্যাকেট সোনপাপড়ি, ৭,২০০ প্যাকেট…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকটির প্রশাসন। কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং বিশেষ তদারকির ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (২০ জুন) প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এবং গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। একই সঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা, অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করা হয়েছে। কেন…

Read More

নড়াইল প্রতিনিধি: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখাসহ বিভিন্ন সনাতনী সংগঠনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন)-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, বর্তমান সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, সনাতনী ফোরাম নড়াইল জেলা শাখার সভাপতি রাজিব বিশ্বাস এবং জেলা মতুয়া মিশনের সাধারণ…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামসংলগ্ন সালুটিকর ব্রিজের নিচে সারি–গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মামুন মিয়া (৪২)। তিনি সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একটি চক্র নদীপথে চলাচলকারী বিভিন্ন বাল্কহেড ও…

Read More