Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    June 21, 2026

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    June 21, 2026

    ঐতিহাসিক মাজারের ডেক সিলগালা:ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

    June 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»ঐতিহাসিক মাজারের ডেক সিলগালা:ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
    বাংলাদেশ

    ঐতিহাসিক মাজারের ডেক সিলগালা:ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

    amarsylhetBy amarsylhetJune 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রত্যাহারের আদেশে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

    এদিকে প্রশাসনিক অঙ্গনে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন, ঐতিহাসিক ডেগ সিলগালা এবং দানবাক্সের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। এসব পদক্ষেপকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

    তবে তার প্রত্যাহারের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রজ্ঞাপনে কেবল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

    মো. সারওয়ার আলম ২০২৫ সালের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।

    সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    June 21, 2026

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    June 21, 2026

    ব্রাজিলে মৃত্যুবরণকারী মৌলভীবাজারের আলমগীর খানের মরদেহ দেশে পৌঁছেছে, জানাজা আজ

    June 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,097 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    By amarsylhetJune 21, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    By amarsylhetJune 21, 20260
    বাংলাদেশ

    ঐতিহাসিক মাজারের ডেক সিলগালা:ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

    By amarsylhetJune 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.