Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার ও শনিবার (২৬-২৭ জুন) বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ বলে দাবি করেছে বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি ও আশপাশের সীমান্ত এলাকায় বিভিন্ন দলে লোকজনকে শূন্যরেখার ওপারে জড়ো করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।…
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক, সিলেট: হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত এবং সরকারি গেজেট বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু। এছাড়া বক্তব্য দেন ইউনিয়নের সহ-সভাপতি ও জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. আলমাছ মিয়া, সহ-সভাপতি…
৩৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল রোববার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সভায় ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক,…
বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে আসা সন্দেহভাজন সাহাব উদ্দীন সরদারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি…
সত্যজিৎ দাস, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়। র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি। র্যাব জানায়, উদ্ধার হওয়া এয়ারগানগুলোর মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চায়ের স্টলে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. সোহেল মিয়া (৪০), পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের গোপালপুর (আলিশারকুল) গ্রামের মরহুম ফুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সিন্দুরখান- সড়কে অবস্থিত সোহেল মিয়ার চায়ের দোকানে পূর্ব বিরোধের জেরে একই এলাকার ইসমাইল মিয়া (৩২), মৃত ফজর আলীর ছেলে, অতর্কিত হামলা চালান। এ সময় পানি খাওয়ার একটি কাঁচের গ্লাস দিয়ে সোহেল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত…
নিজস্ব প্রতিবেদক: সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি নথিপত্র ও হিসাব ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি হিসাব শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন…
মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান। কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক এম. আব্বাছ উদ্দিন মিজান, সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন জাকারী এবং বিদায়ী শিক্ষার্থী মো. তানভীর মিয়া। অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব…
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ Venezuela-এ আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল রাজধানী Caracas থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু বহুতল ভবন ধসে পড়েছে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে…
নড়াইল প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নড়াইলে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী। তিনি ক্যাম্পেইন সংক্রান্ত মূল ধারণাপত্র উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় নড়াইল জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে মোট…