Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
    Uncategorized

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    amarsylhetBy amarsylhetJune 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

    শুক্রবার ও শনিবার (২৬-২৭ জুন) বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ বলে দাবি করেছে বিজিবি।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি ও আশপাশের সীমান্ত এলাকায় বিভিন্ন দলে লোকজনকে শূন্যরেখার ওপারে জড়ো করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নজরে আসার পর বিজিবি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করে।

    শুক্রবার দুপুরে বোবারথল ষাটঘরি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা হলে বিজিবি সদস্যরা হ্যান্ডমাইকে সতর্কবার্তা দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করেন। দুপুর থেকে রাত পর্যন্ত দুই বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। শনিবারও একই সীমান্ত এলাকায় অনুরূপ অপচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।

    বিজিবি সূত্র জানায়, ৫২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় অবস্থিত। এর মধ্যে বড়লেখা অংশের অধিকাংশ এলাকা দুর্গম ও গভীর বনাঞ্চল হওয়ায় সীমান্ত নজরদারিতে বাড়তি চ্যালেঞ্জ রয়েছে। বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্তকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

    ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছেন। শনিবারও বিএসএফের কয়েক দফা চেষ্টা প্রতিহত করা হয়েছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন

    July 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    বিশ্ব

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    By amarsylhetJuly 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.