শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক এবং আল শার্কী গ্রুপ-এর উপদেষ্টা হাজী সেলিম আহমেদের পরম শ্রদ্ধেয় পিতা হাজী সৈয়দ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪:০০ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। জানাজার সময় ও স্থান পরবর্তীতে সকলের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে।
সংসদ সদস্যের শোকবার্তা:
হাজী সৈয়দ আহমেদের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। এক শোকবার্তায় বলেন, “তাঁর এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই মৃত্যুতে আমরা একজন সজ্জন প্রবীণ ব্যক্তিত্বকে হারালাম, যা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও হাজী সৈয়দ আহমেদের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব সহ ২নং ভূনবীর ইউনিয়ন এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
