Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    July 12, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার

    July 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার
    Uncategorized

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    amarsylhetBy amarsylhetApril 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি কেন্দ্র তামাবিল স্থলবন্দর, যা বরাবরই শীর্ষ অবস্থানে রয়েছে। পবিত্র ঈদের ছুটি শেষে পুনরায় চালু হয়েছে বন্দরটির কার্যক্রম।
    বন্দর চালু হওয়ার পরপরই ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন। এতে শ্রমিকদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত নিয়ম মেনে যানবাহনের পরিমাপ ও ওজন নির্ণয়ের পর আমদানিকৃত পণ্য খালাস করছে।
    সম্প্রতি একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আরও গুরুত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে এবং রাজস্ব আদায় জোরদার করেছে।
    এ বিষয়ে তামাবিল পোর্টের ব্যবসায়ী মিছবাহুল আম্বিয়া বলেন, “আমরা নিয়ম মেনে ভারত থেকে পাথর আমদানি করছি। এখানে সরকারি নিয়মের বাইরে কোনো কিছু হচ্ছে না। একটি পক্ষ বন্দরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি।”
    আরেক ব্যবসায়ী মো. শাহরব বলেন, “তামাবিল স্থলবন্দরকে কেন্দ্র করে আমরা ব্যবসা পরিচালনা করছি এবং নিয়ম অনুযায়ী সরকারকে রাজস্ব প্রদান করছি। পাথর আমদানির ফলে এ অঞ্চলের অনেক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অন্যথায় তারা বেকারত্বের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারতেন।”
    তিনি আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল বন্দরকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে, যা শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর।”
    তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী রফিকুল ইসলাম শাহপরান ও ফখরুল ইসলামসহ উপস্থিত ২০-২৫ জন ব্যবসায়ী জানান, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ পাথরসমৃদ্ধ এলাকা। তবে সরকারি কোয়ারি বন্ধ থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় তামাবিল স্থলবন্দর দিয়ে বৈধভাবে পাথর আমদানি কিছুটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং সরকারও নিয়ম অনুযায়ী রাজস্ব পাচ্ছে।
    তারা অভিযোগ করেন, একটি চক্র শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করতে এবং সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করতে অপপ্রচার চালাচ্ছে।
    এ বিষয়ে তামাবিল পোর্টের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা যথাযথ নিয়ম অনুসরণ করে বন্দর পরিচালনা করছি। এখানে কোনো ধরনের অনিয়ম নেই। সংবাদ প্রকাশের পর আমরা আরও কঠোরভাবে তদারকি করছি।”
    তামাবিল কাস্টমস সুপার শ্রাবানা বলেন, “অনিয়মের বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিষয়টি নজরে আসার পর থেকে প্রতিটি গাড়ি আরও কঠোরভাবে ওজন ও পরিমাপ করে রাজস্ব আদায় করা হচ্ছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাই।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন

    July 11, 2026

    স্ত্রীকে খুন করে থানায় জিডি! মাটিচাপার ২০ দিন পর ধরা পড়ল স্বামী

    July 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetJuly 12, 20260
    Uncategorized

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    By amarsylhetJuly 12, 20260
    বাংলাদেশ

    ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার

    By amarsylhetJuly 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.