Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজার জেলা শহরে পচা মাংস বিক্রি: হৃদয় মিট হাউস বন্ধ ঘোষণা

    March 3, 2026

    ইরান ইস্যুতে চীনের অবস্থান: সামরিক অভিযান বন্ধের আহ্বান

    March 3, 2026

    ইরান–ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি:সংঘাত ও সামরিক তীব্রতা

    March 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, March 3
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ছাতকে ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি তৈয়বুর গ্রেপ্তার
    Uncategorized

    ছাতকে ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি তৈয়বুর গ্রেপ্তার

    amarsylhetBy amarsylhetDecember 1, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামি তৈয়ব আলী ওরফে তৈয়বুর (২৫)–কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

    দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ডাকাতকে শনিবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের লম্বাহাটি হাসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৈয়বুর একই গ্রামের মো. নজির আলীর ছেলে।

    পুলিশ সূত্রে জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তৈয়বুরের বিরুদ্ধে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যপদ এবং রাতের বেলায় সশস্ত্র লুটপাটসহ এক ডজনের বেশি মামলায় তার নাম রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ শনিবার রাতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়বুর পালানোর চেষ্টা করলেও দ্রুত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
    গ্রেপ্তারের পর রোববার দুপুরে তৈয়বুরকে ছাতক থানা হেফাজত থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতে তাকে হাজির করলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    স্থানীয়দের মতে, তৈয়বুর দীর্ঘদিন ধরেই এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে নেওয়া হবে। থানা পুলিশের সফল অভিযানে এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত।

    এ বিষয়ে (ওসি) সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত তৈয়বুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘঠিত ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ঈপ্সিতার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

    February 26, 2026

    মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

    February 26, 2026

    বিদেশ পাঠানোর নামে কোটি টাকার ভুয়া ভিসা প্রতারণা

    February 24, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026772 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলা শহরে পচা মাংস বিক্রি: হৃদয় মিট হাউস বন্ধ ঘোষণা

    By amarsylhetMarch 3, 20260
    সর্বশেষ

    ইরান ইস্যুতে চীনের অবস্থান: সামরিক অভিযান বন্ধের আহ্বান

    By amarsylhetMarch 3, 20260
    সর্বশেষ

    ইরান–ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি:সংঘাত ও সামরিক তীব্রতা

    By amarsylhetMarch 2, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.