Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    August 8, 2026

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    August 8, 2026

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা
    বাংলাদেশ

    জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা

    amarsylhetBy amarsylhetJuly 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি; সিলেটের জৈন্তাপুর উপজেরার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন  জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া।

    সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল আহমেদ রাজু, ফয়েজ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, এম.এম. রুহেল, রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এছাড়া উপজেলার ৬ ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

    সভায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মাদকের ভয়াবহ কুফল, মানব পাচার, পুশইন ও চোরাচালান বিষয়ে ধর্মপ্রাণ মুসল্লি ও অন্যান্য ধর্মাবলম্বীদের সচেতন করার জন্য ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা মানব পাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যমের কার্যকর অবদানের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলাকে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

    জৈন্তাপুরে মানবপাচার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    August 8, 2026

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    August 8, 2026

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    August 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    By amarsylhetAugust 8, 20260
    বাংলাদেশ

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    By amarsylhetAugust 8, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    By amarsylhetAugust 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.