Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    August 8, 2026

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    August 8, 2026

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ
    সর্বশেষ

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    amarsylhetBy amarsylhetJuly 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার মামলার প্রধান আসামি জসিম মিয়া (পিতা: আব্দুল মালিক), উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে র‍্যাব-৯-এর সহযোগিতায় তাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে জসিম মিয়া তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

    এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা চিকিৎসার কথা বলে তাকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

    ঘটনার দিনই বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    পুলিশ জানায়, মামলার খবর পেয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা জসিম মিয়া সেখান থেকে পালিয়ে যায়। এরপর শনিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই উৎসব কর্মকার জানান, রবিবার র‍্যাব-৯-এর সহযোগিতা চাওয়া হলে অভিযুক্তের ছবি ও প্রয়োজনীয় তথ্য তাদের কাছে পাঠানো হয়। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর রবিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে র‍্যাব-৯-এর একটি দল সিলেট নগরীর চণ্ডীপুল এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে জৈন্তাপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সোমবার পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    August 8, 2026

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    August 8, 2026

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    August 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই

    By amarsylhetAugust 8, 20260
    বাংলাদেশ

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সারদার নুরুল আমিন

    By amarsylhetAugust 8, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    By amarsylhetAugust 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.