Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    January 16, 2026

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    January 16, 2026

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    January 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, January 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারাবাজার গড়তে চাই:জামায়াত প্রার্থী আব্দুস সালাম মাদানী
    রাজনীতি

    বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারাবাজার গড়তে চাই:জামায়াত প্রার্থী আব্দুস সালাম মাদানী

    amarsylhetBy amarsylhetJanuary 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক, সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন— “বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে ন্যায়ের আলোয় উদ্ভাসিত এক নতুন ছাতক–দোয়ারাবাজার গড়ে তুলতে চাই।”রোববার সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াত কার্যালয়ে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভা উন্নয়ন–রাজনীতি–জনগণের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালাম মাদানী বলেন, “চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। যদি জনগণ আমাদের সুযোগ দেয়, তাহলে লুটতরাজের রাজনীতি বন্ধ করে নিরাপদ ও সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।” তিনি আরও বলেন, গত ১৭ বছর এই আসনের মানুষ প্রকৃত ভোটাধিকার পাননি। ফলে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।“এই শূন্যতার সুযোগে একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, প্রাকৃতিক খনিজ, নদী–খাল ও বন–জমি লুট করেছে”—বলেন তিনি।তিনি জানান, ছাতক ও দোয়ারাবাজারকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি–মৎস্য–উদ্যোক্তা উন্নয়নসহ সর্বমুখী কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন তিনি।সালাম মাদানী বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যবহার হবে—এটাই আমাদের নীতি।” তিনি জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছ বাজেট বাস্তবায়ন এবং দখলবাজি–চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।সাংবাদিকরা সমসাময়িক রাজনীতি, নির্বাচনী পরিবেশ, উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি প্রতিটি প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৫ আসন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। সঞ্চালনায় ছিলেন মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম ও ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুল আওয়াল, পৌর সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।মতবিনিময় সভা শেষ হয় উন্নয়ন–স্বচ্ছতা–ন্যায়ভিত্তিক রাজনীতির অঙ্গীকার নিয়ে এবং বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারাবাজার গড়ার প্রত্যয়ে।


    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    January 16, 2026

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    January 16, 2026

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    January 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে ৫০ বোতল মাদকসহ ভূনবীর এলাকা থেকে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

    January 5, 2026138 Views

    মৌলভীবাজারে ৭৬০ টাকার লোভে বন্ধুকে গলা কেটে হত্যা:২ আসামি আলামতসহ গ্রেফতার

    January 8, 202681 Views

    ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইমব্যাংকে’র চুক্তি

    November 18, 202566 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন !

    By amarsylhetJanuary 16, 20260
    বাংলাদেশ

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    By amarsylhetJanuary 16, 20260
    বাংলাদেশ

    “গণভোট” সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ”

    By amarsylhetJanuary 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.