Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    amarsylhetBy amarsylhetApril 14, 2026Updated:April 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশের দাবি বিশেষ সাড়াশি অভিযানে শাপলাবাগ এলাকা থেকে ৫ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছেন তাঁরা।
    পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি চক্র সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন ও আতঙ্কের মধ্যে রাখছিল। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়।
    এ ঘটনার প্রেক্ষিতে অভিযোগ পাওয়ার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ১৩ এপ্রিল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেল কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
    অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি— ১. মোঃ সাগর আহম্মেদ (২৩), পিতা: মোঃ দেলোয়ার হোসেন
    ২. মোঃ ফারুক হোসেন (৩২)
    ৩. মোঃ আরিফ হোসেন (২৮)
    ৪. মোঃ শরীফ হোসেন (২৩), পিতা: মৃত বিল্লাল হোসেন
    (উল্লেখিত ২-৪ নং আসামির পিতা: মৃত বিল্লাল হোসেন, ঠিকানা: সোনার বাংলা রোড)
    ৫. মোঃ মিজানুর রহমান মিজান (৩০), পিতা: মৃত আলী আজগর, ঠিকানা: মতিগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান,এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে ১২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে এই সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
    স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হলে পুলিশ প্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    May 25, 2026

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    May 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026929 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে সালাউদ্দিন আহ্বায়ক, রূবেল সদস্য সচিব

    By amarsylhetMay 25, 20260
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.