Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    May 25, 2026

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    May 25, 2026

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা ও কিশোর হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার, এলাকায় স্বস্তি
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা ও কিশোর হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার, এলাকায় স্বস্তি

    amarsylhetBy amarsylhetApril 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এলাকার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন পুলিশের একটি সূত্র।
    পুলিশ জানায়, রুয়েল মিয়া (২৬) দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছিল। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর রুয়েল আত্মগোপনে চলে যায়।
    পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর সহযোগিতায় ২৩ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রুয়েল মিয়া ও তার সহযোগী রাশেদ মিয়া (২৬)-কে গ্রেফতার করে। পুলিশ জানায়, রুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং রাশেদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
    জুনায়েদ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
    এদিকে পৃথক এক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত কিশোর জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার মূল আসামী আলামিন (২২)-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে আলামিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে জুনায়েদকে হত্যা করে মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখা হয়।
    ঘটনার পর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সুনামগঞ্জ জেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে ২৩ এপ্রিল ভোরে আলামিনকে গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
    ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ও বালুর ট্রাক আটক
    এছাড়া ২৪ এপ্রিল শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
    অপরদিকে একই দিনে উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি বালুবাহী ট্রাক আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    May 25, 2026

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    May 25, 2026

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026930 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    By amarsylhetMay 25, 20260
    বিশ্ব

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.