Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, May 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, গ্রেফতার ১
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, গ্রেফতার ১

    amarsylhetBy amarsylhetMay 3, 2026Updated:May 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (৩ মে) ভোরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম লইয়ারকুল কুমিল্লাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) একই এলাকার বাসিন্দা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ সিজদায় যাওয়ার প্রাক্কালে ছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। হামলায় কলম বা ছাতার মতো কোনো বস্তু দিয়ে তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে মেঝেতে আছড়ে ফেলা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আঘাতে তার দাঁত ভেঙে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

    স্থানীয়দের মতে, অভিযুক্ত জসিম মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। তবে এ ঘটনার আগে নিহতের সঙ্গে তার কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি।

    পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,079 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    By amarsylhetMay 14, 20260
    সর্বশেষ

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    By amarsylhetMay 13, 20260
    মৌলভীবাজার

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    By amarsylhetMay 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.