Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    June 25, 2026

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    আইন-শৃঙ্খলা

    হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetMay 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত রেঞ্জ ডিআইজি ড. মোঃ জিললুর রহমান ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    রেঞ্জ ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে সশস্ত্র সালামি প্রদান করে।

    পরবর্তীতে পুলিশ লাইন্সস্থ ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি। তিনি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জনসেবামুখী পুলিশিং নিশ্চিতকরণে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    সভা শেষে হবিগঞ্জ জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফর্মকারী পুলিশ কর্মকর্তাদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন তিনি। এছাড়াও আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার প্রদান করা হয়।

    পরে রেঞ্জ ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাঁকে পুনরায় একটি চৌকস পুলিশ দল সালামি প্রদান করে। এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় ডিআইজি ড. মোঃ জিললুর রহমান সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

    সভা শেষে তিনি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টসহ জেলার বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    June 25, 2026

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    দিবস

    কারবালা: ইতিহাসের চাদর, ফতোয়ার দেয়াল ও ভালোবাসার অবিনশ্বর রুহ

    By amarsylhetJune 25, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    By amarsylhetJune 24, 20260
    Uncategorized

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    By amarsylhetJune 24, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.