Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    March 4, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    March 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 5
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»আর কিছুক্ষণের মধ্যে দেশের আকাশ সীমানায় প্রবেশ করছেন তারেক রহমান: এরপর যা করবেন
    Uncategorized

    আর কিছুক্ষণের মধ্যে দেশের আকাশ সীমানায় প্রবেশ করছেন তারেক রহমান: এরপর যা করবেন

    amarsylhetBy amarsylhetDecember 25, 2025No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট রিপোর্ট: সকল জল্পনা কল্পনার অবসান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আর কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দেশের বিমানবন্দরে নামবেন। দেশে ফেরার পর প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন, সে তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আনাচে-কানাচে, অলিগলিতে ভিড় করছেন বিএনপি সমর্থিত ব্যক্তিবর্গ নেতা কর্মী ও সাধারণ মানুষ।

    বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানালো সালাহউদ্দিন আহমদ।

    বিএনপি নেতা সালাহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না।

    সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন ২৬ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

    এরপর ২৭ ডিসেম্বর, শনিবারও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এ জন্য তারেক রহমান সশরীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, সেটা পরে জানানো হবে। ওই দিনই ভোটার হতে সব কাজ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন।

    শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

    স্বপ্রণোদিত হয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বপ্রণোদিত হয়েই সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।

    গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামছুল ইসলাম বলেন, ‘দলের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটার সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তারপর আমাদের দলীয় নেতা–কর্মী এবং সর্বোপরি বাংলাদেশের আপামর জনসাধারণ হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি।’

    শামছুল ইসলাম বলেন, ‘আমাদের সব ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে। তাদের সঙ্গে আমাদের গভীর ও নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন, আমাদের দলীয় যে শক্তি আছে, সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি, আমাদের জানামতে যতটুকু নিরাপত্তা আছে, তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আমরা সৃষ্টি করব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    ঈপ্সিতার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

    February 26, 2026

    মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

    February 26, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    By amarsylhetMarch 4, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    আইন-শৃঙ্খলা

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.