Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ইফতারের পর কাজে গিয়ে আর ফেরা হলো না: দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার সালেহ আহমদ

    March 1, 2026

    পাবনায় দাদি-নাতনি হত্যা: ডিবি ও ঈশ্বরদী থানার অভিযানে রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত,আন্তর্জাতিক মিডিয়া

    March 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»ইফতারের পর কাজে গিয়ে আর ফেরা হলো না: দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার সালেহ আহমদ
    মৌলভীবাজার

    ইফতারের পর কাজে গিয়ে আর ফেরা হলো না: দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার সালেহ আহমদ

    amarsylhetBy amarsylhetMarch 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা সালেহ আহমদ।
    জানা গেছে, সালেহ আহমদ আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হন তিনি। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের পর সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।
    খবর পেয়ে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে এখনো আমিরাত সরকারের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
    নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
    নিহতের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। দ্রুত মরদেহ দেশে পাঠানোর দাবি জানান তিনি।
    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সরকারের কাছে নিহতের পরিবারকে সহায়তা প্রদান ও মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    পাবনায় দাদি-নাতনি হত্যা: ডিবি ও ঈশ্বরদী থানার অভিযানে রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত,আন্তর্জাতিক মিডিয়া

    March 1, 2026

    শ্রীমঙ্গলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন এমপি হাজী মুজিব

    March 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026994 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026770 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026243 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    ইফতারের পর কাজে গিয়ে আর ফেরা হলো না: দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার সালেহ আহমদ

    By amarsylhetMarch 1, 20260
    আইন-শৃঙ্খলা

    পাবনায় দাদি-নাতনি হত্যা: ডিবি ও ঈশ্বরদী থানার অভিযানে রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

    By amarsylhetMarch 1, 20260
    সর্বশেষ

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত,আন্তর্জাতিক মিডিয়া

    By amarsylhetMarch 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.