কমলগঞ্জ প্রতিনিধি: ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সোনালী রায়, হেলথ ইনসপেক্টর মো. দুলাল মিয়া ও মাসুদ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মৌলভীবাজারের এলাকা ব্যবস্থাপক এবং কমলগঞ্জের কর্মসূচি সংগঠক নাজমুল হাসান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সফল বাস্তবায়নে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, কমলগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
