Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    March 26, 2026

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ছাতকে ‘অপারেশন ডেবিল হান্ট-২’ অভিযানে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
    Uncategorized

    ছাতকে ‘অপারেশন ডেবিল হান্ট-২’ অভিযানে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

    amarsylhetBy amarsylhetDecember 17, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেবিল হান্ট-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জুয়েল আহমদ রানা (৩২)। তিনি ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করতেন।

    পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লাকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

    পরদিন বুধবার সকালে গ্রেফতারকৃত জুয়েল আহমদ রানাকে ছাতক থানা থেকে সুনামগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়, জুয়েল আহমদ রানা ছাতক থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটির এফআইআর নম্বর-২৮, তারিখ-২২ জুলাই ২০২৫ ইং। মামলাটি The Special Powers Act, 1974-এর ১৫(৩) ও ২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।

    গ্রেফতারকৃত জুয়েল আহমদ রানা ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লাকেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি ফিরোজ আলীর পুত্র। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন ডেবিল হান্ট’-এর অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাতক থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অপরাধ নিয়ন্ত্রণ ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাতক থানা পুলিশের এই অভিযান স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    মৌলভীবাজার জেলা কারাগারে ব্যতিক্রমী আয়োজনে ঈদুল ফিতর উদযাপন

    March 22, 2026

    জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

    March 9, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026619 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    By amarsylhetMarch 26, 20260
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.