Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
    রাজনীতি

    ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল

    amarsylhetBy amarsylhetFebruary 6, 2026Updated:February 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল–০৫ (ছাতক–দোয়ারাবাজার) জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে ছাতকে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাতক পৌর শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনসমাগমস্থলে গিয়ে পথসভায় রূপ নেয়।
    গণমিছিলে নেতৃত্ব দেন হাফিজ মাওলানা আব্দুল কাদির। সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং হাফিজ আব্দুল হাইয়ের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
    গণমিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের আলেম, খেলাফত মজলিসের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দেয়াল ঘড়ি প্রতীককে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে পুরুষ, যুবক, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
    পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকির। তিনি বলেন, “সুনামগঞ্জ–০৫ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণ এমন একজন প্রতিনিধিকে খুঁজছে, যিনি ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষা করবেন। মাওলানা আব্দুল কাদির সেই যোগ্য প্রার্থী।”
    সমাবেশে জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আখতার হোসেন বলেন, “দেয়াল ঘড়ি প্রতীক এখন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে। আজকের গণমিছিল প্রমাণ করেছে, ছাতক–দোয়ারাবাজারবাসী এবার ঐক্যবদ্ধভাবে সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”
    বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষের সমস্যা–সংকটের সমাধান হয়নি। তাই এবার জনগণ নতুন নেতৃত্বের দিকে ঝুঁকছে বলে তারা মন্তব্য করেন।
    মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মাওলানা আব্দুল কাদির মাঠে নেমে সাধারণ মানুষের কথা শুনছেন এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা উন্নয়নসহ দোয়ারাবাজার–ছাতকের দীর্ঘদিনের বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
    তাদের দাবি, এই গণমিছিল প্রমাণ করে নির্বাচনী হাওয়া এখন দেয়াল ঘড়ি প্রতীকের দিকেই বইছে।
    এদিকে, পুরো শহরজুড়ে প্রাণবন্ত পরিবেশ লক্ষ করা যায়। মিছিলে অংশ নেওয়া মানুষের ঢল স্থানীয়দের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ছাতকের নির্বাচনী মাঠে একটি ‘চমক’ হিসেবে দেখছেন।
    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা আব্দুল কাদির ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বড় প্রভাব ফেলতে পারে।
    গণমিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো শহরজুড়ে এর প্রভাব ছিল স্পষ্ট। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তার প্রচারণা আগামী দিনে আরও গতিশীল হবে বলে সমর্থকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026

    জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

    March 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026616 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    মৌলভীবাজার

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.