Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: জুড়ীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
    Uncategorized

    জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: জুড়ীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    amarsylhetBy amarsylhetFebruary 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা পৃথক সংবাদ সম্মেলন করেছেন। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।
    বুধবার (১১ ফেব্রুয়ারি) জুড়ী উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু নিজ নিজ অবস্থান তুলে ধরেন।
    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক ও আব্দুল্লাহ এবং এনসিপির এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহতদের একজন তারেক রহমান অভিযোগ করেন, হামলার সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং দুজনকে ছুরিকাঘাত করা হয়। দেশীয় অস্ত্রের আঘাতেও কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।
    সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান অভিযোগ করেন, বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এতে তিনিও আহত হয়েছেন বলে জানান। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাতে জামায়াত নেতাকর্মীরা জুড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর ঘটনাস্থলে গিয়ে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানসহ কয়েকজন চা-বাগান এলাকায় অর্থ বিতরণের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। তার দাবি, এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে হামলার অভিযোগ আনা হচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করেন, প্রতিপক্ষ জাল ভোটের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
    পাল্টা প্রতিক্রিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, তাদের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    মৌলভীবাজার জেলা কারাগারে ব্যতিক্রমী আয়োজনে ঈদুল ফিতর উদযাপন

    March 22, 2026

    জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

    March 9, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026616 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    মৌলভীবাজার

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.