জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামে একটি প্যাক পয়েন্টে অভিযান চালানো হয়। এর আগে প্রতিষ্ঠানটি তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানায়। তবে অভিযানকালে দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে মজুদ করা মোট প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
