শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এশিয়ার অন্যতম বৃহৎ ট্যাক্স আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন-এর ২০২৬-২০২৭ বর্ষের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন।
তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোঃ নুরুল আলম সিদ্দিকীর সুযোগ্য পুত্র। তার এ মনোনয়নে শ্রীমঙ্গলবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
আইন পেশায় ইতোমধ্যে দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখা এডভোকেট নুরুল ইসলাম সুজনের এই অর্জনকে শ্রীমঙ্গলের জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, আইন পেশার পাশাপাশি সংগঠনের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আরও সফলতা অর্জন করবেন এবং দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এটাই সকলের প্রত্যাশা।
এদিকে শুভানুধ্যায়ীরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতে তিনি আরও বড় অর্জনের মাধ্যমে শ্রীমঙ্গল ও দেশের সুনাম বৃদ্ধি করবেন—এটাই সবার প্রত্যাশা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
