নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিৎ বাগচি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিজয় (১৭) নামে তার এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া–লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিৎ বাগচি লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয়ও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জিৎ ও বিজয় মোটরসাইকেলে করে কল্যাণপুর থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে তেতুলবাড়িয়া মান্দারতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহত বিজয়কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত ও আরেকজন আহত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
