Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    March 16, 2026

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    March 16, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
    সর্বশেষ

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    amarsylhetBy amarsylhetMarch 16, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
    সোমবার বিকেলে শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন।
    পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে প্রায় ২ দশমিক ৪০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
    উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে। খাল খননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
    তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। সরকারের গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা হবে।
    নড়াইল জেলা প্রশাসক ড. আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু এবং পুলিশ সুপার আল মামুন সিকদার।
    এছাড়া পানি উন্নয়ন বোর্ড সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি.এম. আব্দুল মোমিন, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    March 16, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    March 16, 2026

    শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল

    March 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026996 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026246 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    By amarsylhetMarch 16, 20260
    সর্বশেষ

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    By amarsylhetMarch 16, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    By amarsylhetMarch 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.