নড়াইল প্রতিনিধি: নড়াইলের পুলিশ লাইনস্ এর নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল সোনিয়া (২৬) নামের এক মহিলা পুলিশ সদস্যের আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। কি কারণে এ আত্মহত্যা সে বিষয়ে কিছুই জানা যায়নি।
পুলিশ সদস্য মোসাঃ নূরে জান্নাতুল সোনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার কন্যা। পারিবারিক সূত্রের জানা গেছে, তিনি কয়েকদিন যাবত মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিল।
পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার জানান, বৃহস্পতিবার মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিল। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সাথে পেছিয়ে ঝুলে থাকেন। লাইনস্ এর অন্য সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে দুপুরে নড়াইল পুলিশ লাইন, প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হয়েছে।
