মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক ও ‘নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি এ.এস. কাঁকন, জুলাই গণঅভ্যুত্থানে আহত এই সাংবাদিককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) তারাবির নামাজ শেষে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন প্রধানমন্ত্রীর পাঠানো এই ঈদ উপহার কাঁকনের হাতে তুলে দেন।
এ সময় গণঅভ্যুত্থানে আহত আব্দুল মালিক এবং বড়লেখা উপজেলার চান্দগ্রামের নিহত আলাউদ্দিনের স্ত্রীকেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থসহ ঈদ উপহার প্রদান করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম. নুরুজ্জামান, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তোয়েল, কাবাডি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসেনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
ঈদ উপহার পেয়ে সাংবাদিক এ.এস. কাঁকন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও ধারণের সময় আওয়ামী লীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক কাঁকন। হামলার সময় তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
