Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    March 26, 2026

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»বড়লেখায় রোগীবান্ধব হাসপাতাল গড়ার অঙ্গীকার এমপি মিঠুর
    মৌলভীবাজার

    বড়লেখায় রোগীবান্ধব হাসপাতাল গড়ার অঙ্গীকার এমপি মিঠুর

    amarsylhetBy amarsylhetFebruary 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথ গ্রহণের পর নিজ এলাকায় প্রথম সরকারি কার্যক্রম হিসেবে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
    পরিদর্শনকালে এমপি মিঠু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকট দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
    তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সেবার মান উন্নয়ন এখন সবচেয়ে জরুরি। রোগীরা যেন চিকিৎসক ও নার্সদের আচরণে আস্থা পান এবং সুস্থ হয়ে সন্তুষ্ট মনে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। এমপি মিঠু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারকে দ্রুত দুইজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
    পরিদর্শনের অংশ হিসেবে এমপি মিঠু বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম এবং থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক।
    সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. রামেন্দ্র সিংহ, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
    ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের পরিদর্শন স্বাস্থ্য বিভাগের জন্য উৎসাহব্যঞ্জক। দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে সেবা দিতে হচ্ছে। বিষয়গুলো খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে এবং এমপি মিঠু ইতিবাচক সাড়া দিয়েছেন।
    সবশেষে এমপি মিঠু সুন্দর, রোগীবান্ধব ও উন্নত বড়লেখা উপজেলা গড়ে তোলার জন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    March 26, 2026

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,006 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026622 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    By amarsylhetMarch 26, 20260
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.