Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»বহুবিবাহে আসক্ত শ্রীমঙ্গলের তোফায়েলকে অবশেষে ছাত্রী অপহরনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ
    Uncategorized

    বহুবিবাহে আসক্ত শ্রীমঙ্গলের তোফায়েলকে অবশেষে ছাত্রী অপহরনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ

    amarsylhetBy amarsylhetDecember 28, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতারণা করে বহুবিবাহে আসক্ত শ্রীমঙ্গলের বরুনা এলাকার তোফায়েলকে অবশেষে ছাত্রী অপহরনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে এর আগেও আরো ৪ নারীকে এভাবে প্রতারণার মাধ্যমে বিয়ে করে তাদেরকে প্রতারিত করেছে।
    ঘটনার বিবরণ ও পুলিশের সূত্র থেকে জানা যায়,ঢাকা উত্তরা ইউনিভার্সিটির অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত এক ছাত্রী গত ১৭/১২/২০২ আরো ১২ জন বন্ধু মিলে শ্রীমঙ্গল ঘুরতে আসে।
    সে জানান,আমরা যেহেতু নতুন সে আমাদের সাথে গাইড হিসেবে কাজ করে। শ্রীমঙ্গল শহরে ২ দিন ঘুরাফেরা করার পর একপর্যায়ে সে তার প্রতি কুনজর দেয়। বিষয়টি তার চলাফেরা ও আচার-আচরণে বুঝতে পারে। এমতাবস্থায় গত ২০/১২/২০২৫ বিকাল প্রায় ৫ টায় শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোডস্থ টাইম আউট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর রেস্টুরেন্টের সামনে আসলে তোফায়েল আহমদ ওই ছাত্রীকে তার বন্ধুদের বিরুদ্ধে তার সম্পর্কে বাজে কথা বলছে বলে ফুঁসলিয়ে সিএনজি অটোরিক্সাতে উঠাইয়া শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ ইসাকী এমোস হোটেলের একটি রুমে নিয়া উঠে। সেখানে ৩ দিন রাখার পর পুলিশ ও সেনাবাহিনী তাকে খুঁজছে এমন ভয় দেখিয়ে ইসাকী এমোস থেকে শমশেরগনর বাজার হইতে ৭ কিলোমিটার দূরে লন্ডন রিসোর্টে নামক একটি রিসোর্টে নিয়ে উঠেন। ম্যানেজারের সহায়তায় একটি রুমে নিয়ে বলে যে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি না হলে হোটেলে রুম পাওয়া যাবে না এবং পুলিশ বা সেনাবাহিনীর হাতে ধরা পড়লে বাঁচার সুযোগ নেই এ কথা বলে আমার নিকট হইতে কয়েকটি কাগজে দস্তখত নেয়। এরপর ২৫ ডিসেম্বর রাত প্রায় ১১ টার দিকে আমার নিকট এসে জানাই যে তুমি যে কাগজে দস্তখত দিয়েছো সে থেকে তুমি এখন আমার বৈধ স্ত্রী! একথা বলে সে আমার কাপড়-চোপড় খুলে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে আমি চিৎকার দিলে সে আমাকে ভয় ভীতি দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেখান থেকে ২৬ ডিসেম্বর আবার ভয় দেখিয়ে আমাকে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের ভৈরব গঞ্জ বাজারের জনৈক জালাল উদ্দিন লন্ডনীর বাসায় নিয়ে আসে, সেখান থেকে পড়ে আমার স্বজনেরা আমাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় থানায় নিয়ে আসে বলে অপহরণের শিকার মেয়েটি জানান।
    এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার মামলার আইও হারুনুর অর রশিদ আমার সিলেট কে জানান এ ঘটনায় মামলা হয়েছে, অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না স্যারের পরামর্শ অনুযায়ী আমরা অপহৃত মেয়েটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে আইনিভাবে তুলে দিয়েছি।আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। তিনি আরো জানান গ্রেফতার তোফায়েল এর আগেও আরো চারটি মেয়েকে একই কায়দায় বিবাহের নামে প্রতারণা করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রয়োজন সাপেক্ষ অন্যান্য বিষয়গুলো ও তদন্ত করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    মৌলভীবাজার জেলা কারাগারে ব্যতিক্রমী আয়োজনে ঈদুল ফিতর উদযাপন

    March 22, 2026

    জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

    March 9, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026617 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    মৌলভীবাজার

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.