শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানু গাছ রোডস্থ রিজিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায়দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা মো. একরামুল কবীর, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি মো. কামরুল ইসলাম বাবুল, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মজিদসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং আন্তর্জাতিক অঙ্গনে নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
