শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলাাধীন ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ভাড়াউড়া জেটি রোড নিবাসী এবং শ্রীমঙ্গল শহরের পুরান বাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সদস্য নাজমুল হাসান নোহেল-এর মামা মোঃ লুৎফুর রহমান গতরাত ১২টার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে এবং মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোকে ধৈর্য ধরার শক্তি দান করুন। আমিন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
